৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রাসহ এক চোরাকারবারী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪ দেশের বৈদেশিক মুদ্রা সাত লক্ষ বিশ হাজার টাকা সহ ১ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত চোরাকারবারী হলো, মেহেরপুর জেলা সদরের কুতুবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ ফিরোজ আলী  (৪৩)।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ) শরীফ আল-রাজীব পিপিএম তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এসআই আনিচুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পাংশা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
শনিবার (১৫ মার্চ) বিকেল আড়াই টার সময় রাজবাড়ী জেলার পাংশা থানার শিয়ালডাঙ্গা এলাকা থেকে আসামী  মোঃ ফিরোজ আলীকে ৪ দেশের বৈদেশিক মুদ্রা (বাংলাদেশী টাকার মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা)  সহ গ্রেপ্তার করেন।

আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে রবিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top