৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর (৪০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। চেক ডিজঅনার মামলায় রোববার (১৬ মার্চ) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত জানান, নলছিটির মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগ এনে মামলা করেন। মামলার পরপরই আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন। তবে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আদালত আজ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, বিজন কৃষ্ণ খরাতী নলছিটি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার বিরুদ্ধে ওঠা এ মামলায় এখন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top