৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ধর্ষণ বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও খুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৬ মার্চ) বেলা ১২টায় উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
শিক্ষার্থী সুমাইয়া মুস্তাকিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাব্বির খান, সিহাব, সাহেদ, জাহাঙ্গীর, তোহা, মহান, ফাহিম, সিহাব, মলি, হৃদয়, তারাজুল, মাসুদ, জেরিন, নুরনবীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সমাবেশে বক্তারা জানান ধর্ষণের সংখ্যা বাড়ার আগে ধর্ষকের ফাঁসি ও সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top