৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শহীদ আবরার ফাহাদ হত্যার রায় কার্যকর করে ন্যায়বিচার প্রতিষ্টার আহবান, শিবিরের

মোহাম্মদ রকিবুল হক (শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ

শহীদ আবরার ফাহাদ হত্যার রায় কার্যকর করে আসামি দের দ্রুত বিচারের আওতায় আনার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

১৬মার্চ রোজ রবিবার, এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন,”ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার অপরাধে ২০১৯সালের ৬ অক্টোবর ভারতের তাবেদার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েটের শেরে-ই- বাংলা হলে ‘ছাত্রশিবির’ আখ্যা দিয়ে আবরার ফাহাদ কে নির্মম ও পৈশাচিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে।”

পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রেক্ষিতে ২০২০সালের ১৫সেপ্টেম্বর অভিযোগ পত্র গঠন করা হয়।
এর পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর ২০২১সালে ৮ই ডিসেম্বর আদালত ২০জনকে মৃত্যুদন্ড ও ৫জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
আজ,১৬ মার্চ, উচ্চ আদালতে ও সেই রায় বহাল রাখা হয়।
নেতৃবৃন্দ বলেন,”এই রায় ন্যায়বিচারের প্রতি জনগনের আস্থা দৃঢ় করবে এবং বিচারহীনতা সংস্কৃতির অবসান ঘটাবে।
আমরা মহান আল্লাহর দরবারে শোকরিরা আদায় করছি এবং আশা করছি দ্রুত এজ রায় কার্যকর করার মাধ্যমে আবরারের পরিবার প্রকৃত ন্যায়বিচার পাবে।আমরা আশা করি,এই রায়ের বাস্তবায়ন দেশের আইনের শাসন সুসংহত করবে এবং ভবিষ্যতে এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ড রোধে দৃষ্টান্ত স্থাপন করবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top