৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে জামায়াত, অধ্যক্ষ নুরুল আমিন

মোহাম্মদ রকিবুল হক(শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং দেশ সংস্কারের জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।

তিনি শনিবার (১৫ মার্চ) ফটিকছড়ি পৌরসভা জামায়াতের উদ্যোগে রমজানে গুরুত্ব বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দীন ইমু, আরো ছিলেন ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ নূর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য ও তথ্য ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অফিস সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুহাম্মদ এজহারুল ইসলাম,আরো ছিলেন সাবেক আমীর মাস্টার নাজিম উদ্দীন সিকদার। জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি গাজী বেলাল, পৌরসভা জামায়াতের সভাপতি জিয়াউল হক রুবেল, পৌরসভা সেক্রেটারি তারেক, যুব বিভাগের সভাপতি সম্পাদক নবীর হোসেন মাসুদ , শ্রমিক নেতা ইব্রাহিম খলিল,পৌরসভা জামায়াত নেতা দিদারুল আলম, মোহাম্মদ সেলিম উদ্দীন, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, শ্রমিক নেতা গিয়াস উদ্দিন রুবেল, মাওলানা আলী হোসেন ও বিভিন্ন সেক্টরের ও বিভাগের স্থানীয় নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top