৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলাচল করবে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ

আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চলাচল করবে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি, লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্নে করার লক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভার সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের বাড়ী ফিরতে ১৭ টি ফেরি এবং ২২টি লঞ্চ চলাচল করবে। যার প্রায় সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং দৌলতদিয়া প্রান্তে চালু থাকবে ৩টি ঘাট।

এছাড়া ঘাট এলাকায় যানজট মুক্ত এবং হয়রানি রোধে থাকবে জেলা পুলিশের কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ ভ্রাম্যমান আদালতের টিম।

সভায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্বাস্থ্য, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top