৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি সহ সোহাগ হোসেন ওরফে শুকলাল (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাসির হোসেনের ছেলে।

সোমবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সোহাগ হোসেন ওরফে শুকলালের বসত ঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ধৃত আসামী সোহাগ হোসেন ওরফে শুকলাল বসতবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর থেকে পাংশা থানার এসআই মোঃ শিহাবুদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ও যৌথ বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে। তার দখল থেকে একটি ওয়ান শুটার গান, দুইটি ব্ল্যাঙ্ক কার্তুজ, দুইটি হাসুয়া, একটি স্ট্রীলের তৈরী ব্যাটন আসামীর দেখানোমতে জব্দ করা হয়। ধৃত আসামীর বিরদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top