৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

সজীব হাসান, বগুড়া প্রতিনিধিঃ

নতুন ভোটারের ছবি তুলে বাড়িতে ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় সাগর নামের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় ঢাকা বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শুভ ইসলাম (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)। স্থানীয় রেদওয়ান জানান, সকালে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে বিইল থেকে মির্জাপুর স্কুলে নতুন জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তুলতে যায়। ছবি তুলে ১১টার দিকে বাড়ি ফিরছিল তারা। এ সময় অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের টাকা নিচে পড়ে পিষ্ট হয়ে শুভ ইসলাম ও হৃদয় হাসান ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আজিজুল হক বলেন, ‘ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় ট্রাক এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top