৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মোহনগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো খাদ্যবান্ধব কমিটির ডিলার নিয়োগ ও আলোচনা সভা

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ

মোহনগঞ্জে উপজেলায় (নেত্রকোণা) খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টায় মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভা অত্র কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা কৃষি অফিসার আবদুর শাকুর সাদী, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, মোহনগঞ্জের এল এসডি কর্মকর্তা মোহাম্মদ ইমরুল কায়েস, খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল আজিজ, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ।

মোহনগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের ১৪ টি বিক্রয় কেন্দ্রের বিপরীতে ১৪ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ ও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top