৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দীঘিনালায় আটক ১

মোঃ হাচান আল মামুন দীঘিনালা ( খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোঃ হোসেন মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ০১টায় উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি পশ্চিম শীবির এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্ত হোসেন মিয়া দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের পশ্চিম বেতছড়ি শীবির এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘ভুক্তভোগী ঐ নারী নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় স্থানীয় বখাটে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ঘরে ঢুকে ঐ গৃহবধূকে ধর্ষণ করে।’

ওসি মো. জাকারিয়া আরো বলেন, ‘পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্ত হোসেন মিয়াকে আটক করে পুলিশে দেয়।’ গ্রেফতারের পর মোঃ হোসেন মিয়ার বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top