৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধি:

আজ মঙ্গলবার (১৮ মার্চ ) বিকাল ৪ টার সময় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব (২০)ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো: বাবু (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো রাজিব সরকার রাজু।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে মধ্যে দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। ইতিমধ্যে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top