৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নজরুল ইসলাম খান এর সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা

রেজুয়ান আহমেদ সৈকতঃ

আজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর সহধর্মিনী অলিফা আকতার কান্তা ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “অলিফা আকতার কান্তা ইসলাম এর মৃত্যুতে তাঁর শোকবিহব্বল পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। নজরুল ইসলাম খানের সহধর্মিনী মরহুমা অলিফা আকতার কান্তা সবসময় রাজনীতিবিদ স্বামীকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতেন। তিনি কঠোর শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোকে ¤্রয়িমান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় অলিফা আকতার কান্তা ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top