৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডোমারে ভেজাল তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণের ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে ভেজাল তেল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মেসার্স ফারুক ট্রেডার্স এর ডিলার ফারুক আহমেদকে পামওয়েল তেলকে সয়াবিন তেল হিসবে বিক্রি, ওজনে কম ও অনুমোদনহীন তেল বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

অভিযানে চলাকালে উপজেলার মেসার্স ফারুক ট্রেডার্সের ডিলার ফারুক আহমেদের গোডাউন থেকে বিভিন্ন নামহীন ব্র্যান্ডের সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত নয়। এছাড়া বোতলজাত তেলের ওজন নির্ধারিত মান অনুসারে না থাকা এবং বাজার মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারি দলটি বোতলজাত পামওয়েল তেলগুলো ড্রামে ঢেলে খালি বোতলগুলো জব্দ করে। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, পামওয়েল তেলকে সয়াবিন হিসেবে বিক্রি ও ওজনে কম থাকার পরও আটককৃত তেলগুলো জব্দ না করায় তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে । তারা বলেন, তেলগুলো জব্দ করা উচিত ছিল।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. সামসুল আলম। অভিযানে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক মো. সামসুল আলম জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top