৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে পারিবারিক পুষ্টি বাগানের কৃষি উপকরণ বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা অফিসের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পারিবারিক পুষ্টি বাগান উপলক্ষে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-১ মৌসুমে তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ (বীজ ও সার) বিতরণ করা হয়েছে।
সবজী ও ফল জাতীয় উন্নতজাত ও প্রযুক্তি সস্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ৪৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে আম চারা, লেবু চারা, সবজী বীজসহ সার বিতরণ করা হয়।

উপজেলা চত্বরে এ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আরিফুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, মাছুমা পারভীন প্রমুখ।

এসময় বক্তারা কৃষিখাতে সরকারের বিভন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৪৮ জন কৃষকের মাঝে সারাবছর ব্যাপী ২২ প্রকারের বীজ, সার, নেট, ফলের চারা, পানির ঝাঝরি বিতরণ করা হয় এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৬০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। প্রন্তিক কৃষক এই উপকরণ পেয়ে অনেক খুশি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top