৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

খিলগাঁওয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

রাজধানীর খিলগাঁওয়ে চার বছর আগে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোছাম্মৎ রোকসানা বেগম হ্যাপি এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি জাহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২১ মার্চ সন্ধ্যায় শিশুটিকে পড়াতে আসেন আসামি জাহিদুল। এ সময় শিশুটির বাবা-মা বাসার বাইরে ছিলেন। পরে শিশুটির বাবা-মা বাসায় আসেন। বাবা-মাকে দেখে শিশুটি কাঁদতে থাকে। শিশুটি তার বাবা-মাকে জানায়, সে যখন বাথরুমে গিয়েছিল, তখন তার শিক্ষক সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে।

পরে শিশুটির বাবা বাদী হয়ে জাহিদুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন। এ মামলায় ২০২২ সালের ২০ জানুয়ারি আসামি জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে থেকে ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। মামলায় আজ রায় ঘোষণা করা হলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top