৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার

আনারুল ইসলাম রানা,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বজলার রহমান বলেন, ‘সাদ্দামকে রংপুর থেকে গ্রেফতার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। সেইসঙ্গে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top