মোহাম্মদ রকিবুল হক (শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ
ফটিকছড়ির অন্তর্ভুক্ত নাজিরহাট পৌরসভার অবস্থিত ফটিকছড়ি ক্লিনিক এর পাশে অগ্নিকাণ্ডে ফুচকা ও চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার(১৯মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফটিকছড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
এবং প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুন নেভানোর পর দোকানের আর কিছুই অবশিষ্ট ছিলো না।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশে পাশের আরো অনেক ক্ষয়ক্ষতি হতো।