৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনা বিতরণ

মোঃ তুহিন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৪- ২০২৫ অর্থ বছরে খরিফ ২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহয়তার প্রনোদনা কর্মসুচূির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২০ মার্চ) সকাল সাড়ে নয় টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি কৃষ্ণ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, গানিউল হক, রইস উদ্দিন, আল ফুয়াদ প্রমুখ। উল্লেখ যে প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে ৫ কেজি গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এম ওপি সার, ১০ জন গ্রুপ করে ১১৫ জন কৃষকের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top