৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

জহিরুল ইসলাম, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে চার টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল গণি বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের ছেলে খায়রুল ইসলাম বলেন, বুধবার বিকেল ৫ টার দিকে ধোপাঘাটপুর গ্রামে তাদের বাড়ির সামনে পারিবারিক জমির মাটি ভরাট কে কেন্দ্র করে তার বাবা আব্দুল গণি ও চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সঙ্গে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তার বাবা গণিকে ধারালো ছুরি দিয়ে বুকে ও হাতে আঘাত করে। পরে স্থানীয়রা তার বাবা গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণিকে মৃত ঘোষণা করেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সজীব রহমান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top