৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাই থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৪

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি লোহার পাত, দুটি প্লাস্টিকের বাটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রংয়ের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুইটি স্টিলের পাইপ এবং একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়৷

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার নিজামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডাকাতরা হলো-ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথে ছেলে বিমল দেবনাথ (৪৫),সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন জাফর, নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার সন্তান সাব্বির হোসেন (২১)৷

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গতকাল দিবাগত রাতে নিজামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে থানার একটি অভিযান টিম ডাকাতদলকে হাতেহাতে ধরা হয়। গ্রেপ্তার ডাকাতসহ অজ্ঞাত ৩ জনের নামে মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে৷ মহাসড়কে ডাকাত দমনে আমাদের অভিযান অব্যহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top