৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে ৮বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক বৃদ্ধ কারাগারে

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুল সালাম (৬৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর কামারপাড়া গ্রামের আব্দুল সালামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মাদ্রাসা পড়তে যাওয়ার পথে মাদ্রাসার শিক্ষার্থীকে উপজেলার কামার পাড়া গ্রামের মৃত মোবারক আলীর মুন্সী ছেলে আব্দুল সালাম এক ছাত্রীকে তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযোগটি তদন্ত করে আব্দুল সালামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top