মোঃ নুর আলম পাপ্পু, খোকসা, কুষ্টিয়াঃ
কুষ্টিয়া, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামের নাম ব্যবহার করে একদল প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আজ ২০ মার্চ, সকাল ৭ টা ৫৫ মিনিটে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয় যে, কিছু অসাধু ব্যক্তি মোবাইল নাম্বার ব্যবহার করে ওসি শেখ মঈনুল ইসলামের নাম ভাঙিয়ে টাকা দাবি করছে। এই ঘটনা সম্পর্কে ওসি শেখ মঈনুল ইসলাম নিজেই সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, তার নাম ব্যবহার করে কেউ যদি অর্থ দাবি করে, তবে তা সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণা। কেউ যেন এই ধরনের ফোন কল বা মেসেজে প্রতারিত না হন।
ওসি শেখ মঈনুল ইসলাম সাংবাদিক দের এক বার্তা দিয়ে জানান,”আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে বিভিন্ন লোকজনের নিকট আমার নাম (ওসি) পরিচয় দিয়ে টাকা চাচ্ছে। দয়া করে কেউ টাকা দিবেন না। এরা প্রতারক। প্রতারক থেকে সাবধান থাকুন।”
খোকসা থানা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতারক চক্রকে চিহ্নিত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। কেউ যদি এই ধরনের ফোন কল বা মেসেজ পেয়ে থাকেন, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।