৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে নৌকাডুবিতে নিঁখোজের তিনদিন পর ভাসমান মরদেহ উদ্ধার

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিঁখোজের তিনদিন পর শিশু রায়হান মল্লিক(১০) এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শুক্রবার সকালে খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয়রা ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ খবর দেয়। পরে নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও নৌ পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, গত ১৮ মার্চ ভোরে প্রতিবেশী‌ বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে গৌরিপাশা গ্রামের তার বাড়ি সংলগ্ন সুগন্ধা নদীতে যায় শিশু রায়হান মল্লিক। নদীতে জাল ফেলার পরে নৌকায় অপেক্ষা করতে থাকে শিশুটি। এ সময় বরগুনাগামী মিতালী-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নদীতে নৌকাটি ডুবে যায়। জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করলেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি।ঘটনার তিন দিন পর শুক্রবার সকালে পাশ্ববর্তী খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শিশু রায়হান মল্লিক গৌরিপাশা এলাকার মো: আলী মল্লিকের ছেলে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top