৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুর সদর হাসপাতালের অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য মানববন্ধন

মুহাম্মদ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতালটি আসন সংখ্যা কম হওয়ায় প্রতিদিন রুগীরা এসে চরম দর্ভোগ পোহাতে হয়। অথচ একটা নতুন ভবন অনেক আগ থেকেই প্রস্তুত করা হয়েছে। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর থেকে কর্তৃপক্ষ অবশিষ্ট কাজ সমাপ্ত করে ভবন টা অনেক আগেই উদ্ভোধন করার কথা ছিল।

তারা সেটা না করে কি কারনে যেন কর্তৃপক্ষ গড়িমসি করতেছে। উল্লেখ্য ততকালীন সময়ের কিছু আওয়ামী চিকিৎসক এর সাথে জড়িত বলে শোনা যাচ্ছে। তাই বাংলাদেশ জাময়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্দ্যেগে অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য অদ্য ১৯/০৩/২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০টার সময় একটি মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাময়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার আমীর জনাব এডভোকেট আবুল ফারাহ নিশান,শহর নায়েবে আমির জনাব মাওলানা জহিরুল ইসলাম, ও শহর সেক্রেটারি জনাব উপাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ আরো অনেকে।
বক্তাদের দাবি সদর হাস্পাতালের অবশিষ্ট কাজ যেন তড়িতগতিতে সমাপ্ত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top