৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

খোকসা বিলজানি বাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৯ জন

মোঃ নুর আলম পাপ্পুঃ
খোকসা কুষ্টিয়াঃ খোকসা উপজেলার বিলজানি বাজারের পূর্বপাশে উমর বিন খাত্তাব (রা:) জামে মসজিদের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকাল ২১ মার্চ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৪০১০) ও কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৭৫৭) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়িই দ্রুত গতিতে চলছিল। উমর বিন খাত্তাব (রা:) জামে মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা বাস ও ট্রাকটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার কাজে অংশ নেন।
সংঘর্ষে গুরুতর আহত হন: ১. মো: রবিউল ইসলাম (৩০), পিতা-আব্দুল জলিল মাষ্টার, গ্রাম-মেঘনা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।
২. মো: সুলাইমান (৪২), পিতা- মুজিবুর রহমান, গ্রাম-শোভন নকলা, থানা-পাংশা,জেলা-রাজবাড়ী।
৩. জাহাঙ্গীর বিশ্বাস (২৩), পিতা-হাবিব বিশ্বাস, গ্রাম-ঢালার চর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
৪. মো: রফিকুল ইসলাম (৪২), পিতা-মৃত রহিম মন্ডল, গ্রাম-চর আওশিয়া, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ, ৫. হেলাল উদ্দিন (৫০), পিতা-মৃত মনির উদ্দিন, গ্রাম-জয়নগর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া।
৬. মো: জুয়েল (৪০), পিতা-আনোয়ার হোসেন, গ্রাম-রাজাপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া।

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরো ৩ জন কে উন্নত চচিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন এরা হলো ১. হেলাল উদ্দিন (৫০) ২. মো: জুয়েল (৪০) এবং ৩. মো: সুলাইমান (৪২) কে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। বাকিদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে খোকসা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর শুভ বসুন্ধরা পরিবহনটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং ট্রাকটি ঘটনাস্থলেই উল্টে রয়েছে।
এঘটনায় খোকসা থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। চালকদের অসতর্কতা বা অন্য কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়কে চলাচলের সময় সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top