৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁ বাইপাস: সরু সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল, টেন্ডার জটিলতায় আটকে প্রশস্তকরণ কাজ

আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর শহর বাইপাস সড়ক, একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ, যা প্রতিদিন হাজারো যানবাহন চলাচলের মাধ্যম। তবে এই সড়কের প্রশস্ততা কম থাকায় ঘটছে একের পর এক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। অথচ সড়ক প্রশস্তকরণের কাজ আটকে আছে টেন্ডারের জটিলতায়।

নওগাঁ শহরের বাইপাস সড়কটি ৮ কিলোমিটার দীর্ঘ। সড়কটির দুই প্রান্তে ৩৪ ফুট প্রশস্ত মহাসড়ক থাকলেও মাঝের এই অংশটি মাত্র ১৮ ফুট চওড়া। ফলে ভারী যানবাহনের চলাচলে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

‘প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটে, অনেক মানুষ মারা যাচ্ছে। দ্রুত যদি রাস্তা প্রশস্ত করা না হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।

‘রাস্তাটা খুবই সরু, একসাথে দুইটা বড় গাড়ি ক্রস করতে পারে না, এজন্য দুর্ঘটনা লেগেই আছে।’ গত ১১ মার্চ শহরের খলিশাকুড়ি মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী। এমন মর্মান্তিক দুর্ঘটনা নওগাঁবাসীর জন্য নিত্যদিনের দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে।

জেলা সড়ক বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানিয়েছেন- বাইপাস সড়কের দুই প্রান্ত ৩৪ ফুট প্রশস্ত হওয়ায় ভারী যানবাহন এই পথে চলাচল করে। মাঝের অংশ সরু হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেশি। প্রকল্প অনুমোদন হয়েছে, তবে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়ায় কিছু বিলম্ব হচ্ছে।

এ দিকে নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির প্রধান সদস্য এবং সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জানিয়েছেন- যত দ্রুত সম্ভব এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে, না হলে আরও প্রাণহানি ঘটবে। সড়কটি প্রশস্তকরণের কাজ দ্রুত বাস্তবায়ন করা গেলে নওগাঁবাসীর জন্য এটি হবে নিরাপদ চলাচলের অন্যতম পথ। এখন শুধু কর্তৃপক্ষের কার্যকর সিদ্ধান্তের অপেক্ষা।

নওগাঁ সড়ক বিভাগ সূত্র জানায়, ৩৪ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে এই সড়ক ৩৪ ফুট প্রশস্তকরণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ ৬ মাসেও ঠিকাদার নিয়োগ সম্পন্ন না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top