৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভোলা তজুমদ্দিন উপজেলার কালিবাজারে দোকান চুরি

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি:
তজুমদ্দিন উপজেলার কালিবাজারে দোকান চুরি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ৮ নং ওয়ার্ডের কালিবাজারের সিনজেনটা কীটনাশক নামক দোকানে এ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা ভেঙে নগদ টাকাসহ দোকানের মূল্যবান অনেক কীটনাশক নিয়ে গেছে।

এদিকে বাজারে চুরির ঘটনায় ব্যবসায়ীরা উত্তেজিত হয়।এ সময় ব্যবসায়ীরা বলেন কালিবাজারে প্রায়ই চুরির ঘটনা ঘটছে।দোকানের মালিক মাকসুদ হাওলাদার বলেন, গত বৃহস্পতিবার রাত দশটার পর প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। আজ সকালে এসে দোকানের তালা ভাঙা দেখে সাথে সাথে দোকানে প্রবেশ করেন।

দোকানে প্রবেশ করে দেখতে পান মালামাল রাখার অনেক সেলফ শূন্য রয়েছে। এসময় দোকানের ক্যাশ বাক্সে রাখা হাজার দেড়েক টাকাও চোরেরা নিয়ে গেছে বলে দোকান মালিক মাকসুদ হাওলাদারের দাবি করেন। চুরি যাওয়া মালামালের দাম আনুমানিক তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বলে দোকান মালিক মাকসুদ হাওলাদারের দাবি।

বাজার কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ রিয়াজ সাহেব জানান, বাজারে চুরির ঘটনা শুনে ব্যবসায়ীরা কিছু সময় দোকান বন্ধ রেখেছিল। বিষয়টি দেখা হচ্ছে। তজুমদ্দিন থানার ওসি জানান। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top