মোহাম্মদ আলী ভূঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনে গনহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে নিকলী সদর ইউনিয়নের ছাত্র-জনতা ও তৌহিদী জনতার বিক্ষোভ ও মিছিল করছে। সেই সময় মুখরিত হয়ে উঠেছে, তুমি কে? আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন।
ঘুমন্ত ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে এবং বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের উপর হামলা ও মসজিদ ভাংচুরের প্রতিবাদে নিকলীতে বাদ জুমা তৌহিদী জনতার পক্ষ থেকে বিক্ষোভ ও মিছিল বের করা হয় নিকলী সদর ইউনিয়নের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
নিকলী নতুন বাজার বাসস্ট্যান্ড এসে শেষ হয়,তখন বক্তৃতা শেষে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করা হয়। ঐ সময় উক্ত মিছিলটির নেতৃত্ব দেন মোহরকোনা বড় মসজিদের ঈমাম সহ প্রমুখ।