মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ইসরাইলের আগ্লাসন ও ফিলিস্তিনিদের উপর বর্বর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লির ব্যানারে জেলা শহরের শান্তির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা শেষে ফিলিস্তিনিদের রক্ষা এবং ইসরাইল ও তার দোসর আমেরিকার ধ্বংস কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মোসতাসিন বিশ্বাস, মাহিন খান, তানভির হাসান, মাহফুজ রহমান,
হাফেজ আব্দুর রাকিব
মাওলানা জাহিদ হাসান
মুফতি, আব্দুল হান্নান, মুফতি আব্দুল সামাদ, মুফতি হোসাইনের আহমেদ, মুফতি সুলতান মাহমুদ সহ অন্যরা।
এছাড়াও জেলার শিবগঞ্জ, নাচোল ও গোমস্তা পুরে একই সময় একই ধরনের কর্মসূচি পালিত হয়।#