৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

আজ (২১ মার্চ) শুক্রবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় রাজশাহী-চাঁপাই হতে ছেরে আসা ঢাকা গামী আর পি পরিবহন ৩ নং মশিন্দা ইউনিয়নের কাছিকাটা ১০ নং ব্রিজ সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ছিল। অপরদিকে সিরাজগঞ্জ থেকে ছেরে আসা ১ টি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি প্রায় ৪০ মিটার গভীর খাদে পরে যায়। ঘটনাস্থলে মামুন (৩৫) নামে এক সেনা সদস্য নিহত হন। জানা যায় মামুন নাটোর, লক্ষিপুর, বড় বাড়িয়া বাসিন্দা মৃত তছিমুউদ্দিনের ছেলে।

লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নাটোর মর্গে পাঠানো হয়েছে। বাসে পরিবহনরত যাত্রীদের মধ্যে ১০-১২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। কর্তব্যরত হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে উভয় পরিবহনের চালক ও হেল্পার পলাতক রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top