মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে চুরি করতে এসে জনতার হাতে আটক হয় এক চোর।
নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক এলাকা থেকে আব্দুস সালাম (৩৫) নামে এক চোরকে আটক করেছে স্থানীয়রা। পরে সৈয়দপুর থানা পুলিশের হাতে তাঁকে সোপর্দ করা হয়।
আটক আব্দুস সালাম দিনাজপুরের পার্বতীপুর শহরের পাড়ার জয়নাল আবেদীনের পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাসপাতালের আবাসিকের একটি কোয়াটারের চুরি করার উদ্দেশ্যে জানালার গ্রিল কেটে চোর ভেতরে ঢুকে। বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে চতুর দিক থেকে ঘিরে ফেলে এবং চোরকে আটক করে।আটককৃত চোর কে সামান্য কিল ঘুসি দিয়ে সৈদয়পুর থানা পুলিশের হাতে সোপর্দ করে দেয়।