৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট চেংগুরতাইর গ্ৰাম

মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার,শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের এক মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চেংগুরতাইর গ্ৰাম।গ্ৰামটি অন্যান্য গ্ৰাম থেকে আলাদা। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অসাধারণ। প্রতিবছর বন্যায় প্রায় এই গ্ৰামের ফসল খতিগ্ৰস্ত হয়।

প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গ্ৰামটি ছোট হলেও নেই কোনো ঘনবসতি। গ্ৰামের দিকে তাকালে মনে হয় এ যেন দেখার মতো। এর উত্তর দিকে রয়েছে বিশাল মাঠ যেখানে মানুষ তাদের গৃহপালিত প্রাণী গরু, মহিষ, ঘোড়া, ছাগল ও ভেড়া নিত্যদিন ঘাস খাওয়ায়। গ্ৰামের পাশ দিয়ে একটা খাল আছে। সেই খালটা অনেক দূরে চলে গেছে। সেখানে মানুষ তাদের গৃহপালিত প্রাণী গোসল করায় ও তাদের প্রয়োজনে ফসলের জন্য পানি উত্তোলন করে। গ্ৰামটি নিচু হবার কারণে বর্ষাকালে বন্যার পানি বিরাজ করে তখন গ্রামটিকে আরো বেশি সৌন্দর্য দেখা যায়। সবকিছু মিলিয়ে গ্রামটি অপূর্ব সৌন্দর্যে ভরপুর।

জনসংখ্যার দিক থেকে গ্ৰাম টির জনসংখ্যা খুবই কম মাত্র ৫৫০ জন ভোটার এই গ্রাম।কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচন আসলে প্রার্থীরা এই গ্রামের ভোট নেয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে।অনেক প্রার্থীরা এই গ্রামের ভোট পেয়ে জয়ী হবে বলে আশাবাদী হয়ে থাকে।

এই গ্ৰামের মানুষ সহজ সরল।তারা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। শিক্ষার দিক থেকে গ্ৰামটি আস্তে আস্তে এগুচ্ছে। পরস্পর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সবকিছু মিলে গ্ৰামটি প্রসংশনীয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top