আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
কুয়েতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুয়েত শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কুয়েত শাখার সভাপতি মাওলানা শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান। পরিচালনা করেন মহাসচিব মাওলানা হাফেজ মুহাম্মদ আইয়ুব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ আমীর হুসাইন। ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ ফয়সাল।

বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা শায়খ মুফতী মিজানুর রহমান, মাওলানা আব্দুল মোমীন, মাওলানা আল আমীন, মাওলানা হাফেজ মুহাম্মদ হুজাইফা
মাওলানা সেলিম, মাওলানা সরওয়ার, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ও মাওলানা আবু বকর প্রমুখ।
বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্ব দেন এবং ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার তীব্র নিন্দা জানান। তারা নিরীহ নারী, শিশু ও সাধারণ জনগণের ওপর চলমান হামলার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান।
পরিশেষে, বিশ্ব মুসলিমের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।