৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জবিস্থ জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের ইফতার বিতরণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্দ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) প্রায় দুই শতাধিক মানুষের মাঝে জবির মেইন গেইটের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন এস রুবেল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নবুয়ত হুসাইন ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইকবাল।

এই সময় মহিউদ্দিন এস রুবেল বলেন, রোজা আমাদের সংযমী হতে শেখায়। ফ্যাসিবাদের দীর্ঘ দুঃশাসনের আমল পেরিয়ে আজ আমরা সাধারণ মানুষের সাথে ইফতার ভাগাভাগি করতে পেরে আনন্দিত বোধ করছি।

এছাড়াও সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top