৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত

প্রায় ২০০ শতাধিক মানুষের উপস্থিতিতে ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের দোয়া ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২২শে মার্চ রোজ শনিবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্টিত হয়। মহান আল্লাহর কাছে শুকরিয়া সুন্দরভাবে ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব/দৈনিক রুদ্র বাংলা/সাপ্তাহিক রুদ্রকন্ঠ/সাপ্তাহিক আইন আদেশ আদালত/সাপ্তাহিক দেশপ্রিয় উপকূল মানবাধিকার সংস্থার আয়োজনে দোয়া ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল সফলভাবে সম্পন্ন হয়েছে।

মহতী আয়োজন সফল করার জন্য কমিটির পক্ষ থেকে সকল সদস্যগণ সহ শুভাকাঙ্খী যারা দুরদুরন্ত থেকে ঢাকার যানজট পেরিয়ে এসেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অনেকেই রাস্তায় জ্যামের কারনে ফিরে গিয়েছেন তাদের প্রতি সমবেদনা ভালোবাসা জানিয়েছেন। এছাড়াও অনেকেই আসতে না পেরেও দেশ প্রবাস থেকে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আয়োজনে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইফতার দোয়া মাহফিলে ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব/দৈনিক রুদ্র বাংলা/সাপ্তাহিক রুদ্রকন্ঠ/সাপ্তাহিক আইন আদেশ আদালত/সাপ্তাহিক দেশপ্রিয় উপকূল মানবাধিকার সংস্থার এর প্রতিনিধি উপস্থিত থাকায় সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের দোয়া ইফতার বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম খান কমিটির সকল সদস্যদের এই আয়োজনে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের মনোনীত সহকারি নির্বাচন কমিশনার এমএ মাসুদ রানা, সহসাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সহসাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মাহমুদ সুমন, আইন সম্পাদক কাজী আবুল খায়ের, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ এমদাদ মুন্সী, ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল হক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, তথ্য গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব আলম সহ অন্যান্য সকল নিবেদিতপ্রাণ সদস্যদের অক্লান্ত পরিশ্রম আন্তরিক প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম তিনি প্রেসক্লাবের বর্তমান কমিটির সাফল্য ভালো কর্মকান্ড পরিচালনার জন্য প্রার্থনাসহ সদস্য, প্রধান পৃষ্ঠপোষকতা অসুস্থার জন্য দোয়া করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top