৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজাপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে স্থানীয় সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মার্চ) বিকেলে উপজেলার আদর্শপাড়াস্থ আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার মাওলানা কবির হোসেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি মাওলানা নেছারুদ্দিন। ইফতার পূর্ব আলোচনা সভায় রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আ. রহিম রেজা ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাইনুল হক লিপু বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিকদের দায়িত্বশীলতা, ন্যায়পরায়ণতা ও সমাজ উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top