৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

“যুক্তির শানিত ধারায় চৈতন্যের জাগরণ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়, যা আগামী এক বছর ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি হাসান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
✔ এ্যাড. নূরে আলম সিদ্দিকী (আসাদ), চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী
✔ মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়
✔ নূর আলম, সহকারী শিক্ষক, নামোশংকবাটি উচ্চ বিদ্যালয়
✔ রায়হান আলী, সহকারী শিক্ষক, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়
✔ ইউসুফ আলী, সহকারী শিক্ষক, বীর বিক্রম শহীদ মোহরআলি উচ্চ বিদ্যালয়

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন উচ্চ বিদ্যালয়, ফুলকুড়ি ইসলামি একাডেমি ও গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সদস্য ও বিতার্কিকগণ।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও চিন্তাশক্তি বিকাশে বিতর্ক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে ক্লাবের বিভিন্ন কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এই সভার মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণধর্মী চিন্তা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা বৃদ্ধির অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top