৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আগামী দিনে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, হাবিবুর রহমান হাবিব

লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশী বিদেশি কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ষড়যন্ত্রের ডালপালা যেন বৃক্ষে পরিনত না হয় এজন্য নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন। হাবিব আরো বলেন, বর্তমান সময়ে ষড়যন্ত্র করে, এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কিছুই সম্ভব না। তারেক রহমানের নির্দেশ এই সরকারকে সফল করার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

শনিবার বিকালে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের আমতলা মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাকশী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সেকেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক পাঞ্জু রহমান ,সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক,সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, পাকশী রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুমন আলী ,উপজেলা ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন সহ অনেকেই ।

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পাকশী ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top