খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় কালীকচ্ছ ইউনিয়নের র্ধমতীর্থ (ধরন্তি) বিলে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার অংশ হিসাবে অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোশারফ হোসেন। অভিযান পরিচালনার সময় দেখা যায় একদল লোক প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কর্তন করছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি ভেকু ও তিনটি ট্রাক্টসহ একজন ঘটনাস্থল থেকে আটক করা হয়।
অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টে পরিচালনার মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজায়াপ্ত করা হয়।
এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়।