৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়া খোকসায় ড্রাম ট্রাকের ধাক্কায় ভ্যান চালক ও আরোহী গুরুতর আহত

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা, কুষ্টিয়াঃ

কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন বিলজানি বাজারের পূর্বপাশে কুটিপাড়া মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ ২৩ মার্চ ২০২৫, সকাল ৯:৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কুমারখালী থেকে পাংশাগামী একটি ভ্যান কুটিপাড়া মোড়ে পৌঁছালে, পেছন থেকে দ্রুতগতিতে আসা কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি ড্রাম ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ভ্যানচালক মো. সেলিম শেখ (৪২), পিতা মোজাম শেখ এবং আরোহী মো. বাদশা শেখ (৫০),পিতা রেজন আলী শেখ, উভয়েই গ্রাম জায়েদপুর,থানাঃ কুমারখালী,জেলা কুষ্টিয়া গুরুতর আহত হন।

স্থানীয় জনগণ দ্রুত তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top