৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার

মোহাম্মদ রকিবুল হক(শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ

আজ (২৩ মার্চ ২০২৫)রোজ রবিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোজ খবর নেন। উক্ত ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমন্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও, অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তন্মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে, ৩৯ জন সিএমএইচ, ঢাকা’তে চিকিৎসাধীন রয়েছেন।
এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই অভ্যুত্থানে আহত দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বক্তব্যে তিনি বলেন,”আপনারা জাতির কৃতি সন্তান।আমরা আপনাদের পাশে আছি সব সময়।আপনারা মনোবল হারাবেন না।নিশ্চয়তা দেওয়া হচ্চে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top