১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দিঘীনালাতে এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সোমবার বিকাল ৪ টায় রশিক নগর মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও নগদ ঈদ সালামি দেওয়া হয়।  প্রতি বছরের ন্যায় এই বছরেও কোরআনের পাখি ও এতিম শিশুদের জন্য ঈদের পোশাক ও ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় মাদ্রাসার সভাপতি মোঃ মিয়া হোসেন বলেন,আবাম ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের মাদ্রাসায় প্রতি মাসে সার্বিক সহযোগিতা করে এবং রোজার মাসেও ইফতার ও সেহরির বাজার করে দেন,এবং এ-ই বছর ঈদুল ফিতর উপলক্ষে কোরআনের পাখিদের জন্য ৮০ জনকে ঈদের পোষাক ও ঈদ উপহার দেন,আমি মাদ্রাসার পক্ষে থেকে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি জনাব মুরাদ সামছুল আলম সাহেব কে ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি মাওঃ রবিউল ইসলাম তিনি বলেন প্রতি বছের আমরা এতিম ছাত্রদের জন্য সারা বাংলাদেশে ঈদের পোষাক ও ঈদ উপহার দিয়ে থাকি,আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top