১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে ভূমি বন্দোবস্ত বাতিলের দাবীতে মানববন্ধন

জহিরুল ইসলাম, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলইখালী গ্রামের এক ব্যক্তির নামে অন্যের দখলকৃত জমি অবৈধভাবে নিজ নামে বন্দোবস্তের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার দুপুরে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা সংযোগ সড়কে গলইখালী গ্রামের সম্মুখে মানববন্ধনে অংশ নেন ঐ গ্রামের ভুক্তভোগী জনসাধারণ।

মানববন্ধনে অভিযোগ তুলেন একই গ্রামের মনোরঞ্জন চাকলাদার ও তার পরিবারের একাধিক নামে অন্যের দখলি ও সরকারী খাস জমি অবৈধ ভাবে বন্দোবস্ত করে নিয়েছেন। সেই বন্দোবস্ত বাতিলের দাবী তুলেন মানববন্ধনকারীরা।

এ নিয়ে বসতকারীদের মধ্যে মৃত কালী সরকার, রানু সরকার, উৎপল সরকার, উত্তম সরকার বিনা কারণে সাতদিন কারাবাস করেছিলেন বলে জানা যায়। মানববন্ধনে উল্লেখিত জমিতে দীর্ঘদিন যাবৎ বসবাস ও চাষাবাদ , বসত ভিটা ও পুকুর ভোগদখল কারীদের মধ্যে বক্তব্য রাখেন উত্তম সরকার ,হরেন্দ্র সরকার,আকাশ সরকার,কবিরনজন সরকার প্রমুখ

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top