৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অবিলম্বে সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দিন: মুফতি আলী হাসান উসামা

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:
শ্রমিক মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইসলামে শ্রমিকে অধিকার শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ, ২৩ রমজান) বিকাল ৫টায় উপজেলা সহ-সভাপতি মাওলানা জহির উদ্দীনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।

তিনি তার বক্তব্যে বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের শ্রমিকরা অধিকাংশই পাথর কোয়ারি নির্ভর। যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষ পাথর ও বালুমহল গুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে জীবন ও জীবিকা নির্বাহ করে আসছেন।বিগত ফ্যাসিবাদী সরকারের সুবিধাবাদীরা নিজেরদের ব্যক্তিস্বার্থ হাসিল ও ভারতের বাণিজ্য স্বার্থ রক্ষার জন্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর কোয়ারি বন্ধ করে রেখেছে। তাই অবিলম্বে সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দিয়ে শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করে দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান করছি।

শ্রমিক মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার সেক্রেটারি জুবায়ের আহমদ ও ইসলামী যুব মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুখলিসুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সেক্রেটারি মাওলানা দিলোয়ার হোসাইন, কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পাখিল বিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব (সাংগঠনিক) জেলা শাখার সভাপতি সালমান আহমদ, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলামা মাওলানা শামসুজ্জামান। খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাসান আহমদ, উপজেলা সহ সভাপতি মাওলানা ওলীউর রহমান, সাধারণ সম্পাদক আজমল হক, সহ সাধারণ সম্পাদক মাশুক আহমদ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান, সহ সাংগঠনিক সুম্পাদক ডা: আলীমুদ্দীন, ছাত্র বিষয়ক সম্পাদম হাফিজ সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম, সহ পাঠাগার মাওলানা মুহাম্মদ শামসুদ্দীন, নির্বাহী সদস্য মাওলানা ফখরুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাহিদুর রহমান, ফতেহপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মাশুক। ইসলামী যুব মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার সেক্রেটারি বিলাল আহমদ, ইসলামী ছাত্র মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক হাম্মদ মামনুন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top