১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ মঙ্গলবার সকাল দশটায় উপজেলার ফেরিঘাট এলাকায় বদ্ধভূমিতে শদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুস সালাম,উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শিউলি পারভীন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:ইশতিয়াক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার,নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,নলছিটি ফায়ার স্টেশন অফিসার সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
এসময় বক্তারা তাদের আলোচনায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গনহত্যার স্মৃতি তুলে ধরেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top