১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং “ডেঞ্জার গ্যাং”-এর ১৬ জন আটক

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঢাকা, ৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার): কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল গতকাল (০২ এপ্রিল ২০২৫) অভিযান পরিচালনা করে এবং দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং “ডেঞ্জার গ্যাং”-এর ১৬ সদস্যকে আটক করেছে। অভিযানের সময় গ্যাং সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকায় গান বাজিয়ে এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

সেনাবাহিনী সদস্যরা নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে তার মধ্যে সার্চ করেন এবং ১৪ জন কিশোর গ্যাং সদস্যের কাছ থেকে ০৮টি রামদা ও ০৭টি কুড়াল উদ্ধার করেন। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ২ জন গ্যাং লিডারকে আটক করা হয় এবং তাদের কেরানীগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া গ্যাং সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top