১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রান্ত চন্দ্র বর্মন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত চন্দ্র বর্মন নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কে একটি বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা প্রান্ত চন্দ্র বর্মন গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সেখানে গিয়ে প্রান্ত চন্দ্র বর্মনের মরদেহ শনাক্ত করে পরিবারের লোকজন। পুলিশ মরদেহ উদ্ধার করে কটিয়াদী মডেল থানায় নিয়ে যায়। কটিয়াদী মডেল থানার (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ ব্যাপারে নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মরগে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top