৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ মামুনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

গ্রেফতারকৃত মামুন নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি এলাকার বাসিন্দা। ২০২১ সালে বরিশাল সদরে একটি প্রতারণা মামলায় জড়িত থাকায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও যুক্ত হয় রায়ে।

রায়ের পর থেকে পলাতক থাকায় নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল রাত ৭টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে নান্দিকাঠির লাইফ কেয়ার ক্লিনিক সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আদালতে প্রেরণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top