৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইসরাইলী পণ্য বয়কটের দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি

ইসরাইলী মুসলিমদের উপর নৃশংস হত্যার প্রতিবাদে ও ইসরাইলী পণ্য বয়কটের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে রাজবাড়ী সরকারী কলেজ চত্বরে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও সমাবেশ করে।

এসময় বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডল প্রমুখ।

পরে দুপুর ১২ টায় রাজবাড়ী আজাদী ময়দানের ছাত্রদল আহবায়কের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন,  জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমুখ।

এসময় বক্তারা ইসরাইলে নৃশংস হত্যার প্রতিবাদ জানান ও গণহারে ইসরাইলি পণ্য বয়কটের দাবি জানান। যারা পণ্য বয়কটের নামে লুটপাট করছে তাদের শাস্তির পাশাপাশি রাজবাড়ীতে কেউ এ ধরণের অপরাধ করলে ছাত্রদল তাদের প্রতিহত করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top