৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর উপজেলায় মিনাটিলা সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার

জাহিদুল ইসলাম, জাহিদ প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কেন্দ্রী মিনাটিলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক বিএ-৯০৫৪ মেজর নূরুল হুদার নেতৃত্বে আখালিয়াস্থ বিজিবির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপি’র সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র (Diana 340 N-TEC Premium Air Rifle) উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top